ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের ধাক্কায় সড়কেই নিহত মোটরসাইকেল আরোহী

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ১ জুন ২০২৩
বাসের ধাক্কায় সড়কেই নিহত মোটরসাইকেল আরোহী
ফাইল ফটো

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের ধাক্কায় আফরোজ শাহিদ রাজীব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক। 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪৫ বছরের রাজীব বগুড়া শহরের রহমাননগর এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ।

Advertisement

তিনি বলেন, সকালে মোটরসাইকেলে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন তারা। পথে সাজাপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী টিআর ট্রাভেলস পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রাজীব। গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. আব্দুল ওয়াদুদ বলেন, বাসটি হেফাজতে নেয়া হলেও পালিয়েছেন চালক। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!