ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ১ জুন ২০২৩
বাগেরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
প্রতীকী ছবি

বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার সরকার পুকুরপাড় নামক স্থানে খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, বিকেল ৫টার দিকে খুলনাগামী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী আহত হন। পরে পথচারীরা মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!