[ দেশজুড়ে ]
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
ফাইল ফটো
কিশোরগঞ্জের নিকলীতে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সারোয়ার আলম নামে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার গুরই ইউনিয়নের ছেত্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সারোয়ার ওই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য শাহ আলমের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল সারোয়ার। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় সারোয়ার। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন নিকলী থানার ওসি মো. সারোয়ার জাহান।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!