ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরু জবাই করে মাংস চুরি, বিলেই পড়ে রইল চামড়া-ভুঁড়ি 

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯, ২ জুন ২০২৩
গরু জবাই করে মাংস চুরি, বিলেই পড়ে রইল চামড়া-ভুঁড়ি 
ছবি: সংগৃহীত

গভীর রাতে দুটি গরু বাড়ি থেকে এনে বিলের মধ্যে জবাই করে মাংস নিয়ে গেছে চোরচক্র। তবে চোরচক্র যাওয়ার সময় একটি ধারালো ছুরি ও এক জোড়া জুতা রেখে গেছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শশীভূষণ থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

গরুর মালিক মো. সামছুল হক মাঝির ছেলে আবুল কালাম জানান, গত বুধবার রাত ১১টার দিকে তিনি শশীভূষণ বাজার থেকে বাড়িতে এসে প্রতিদিনের মতো গরু দেখতে গোয়াল ঘরে যান। গোয়াল ঘরে সব কিছু ঠিকঠাক থাকায় খাওয়া করে শেষে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন গরু নেই।

তিনি আরো বলেন, পরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারি, একই ওয়ার্ডের এক কিলোমিটার দূরে জনৈক বারেক হাওলাদার বাড়ির পূর্ব পাশে বিলের মাঝে দুটি গরুর চামড়া ও ভুঁড়ি পড়ে আছে। সেখানে গিয়ে গরুর চামড়া ও রশি দেখে আমার গরু চিহ্নিত করি।

Advertisement

তার একটু পাশেই পড়ে থাকা আরেকটি গরুর ভুঁড়ি দেখা যায়। পরে জানতে পারিই গরুটি একই ওয়ার্ডে প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী কুলসুম বেগমের। এ ঘটনায় শশীভূষণ থানায় অভিযোগ করেছি।  

তার  ধারণা, চোরচক্র গভীর রাতে গরু দুটি বাড়ি থেকে এনে বিলের মধ্যে জবাই করে মাংস নিয়ে গেছে। তবে চোরচক্র যাওয়ার সময় একটি ধারালো ছুরি ও এক জোড়া জুতা রেখে গেছে। গরু দুটির বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। চোরচক্রকে ধরতে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!