[ দেশজুড়ে ]
পুকুরে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
রাজবাড়িতে পুকুরে গোসল করতে নেমে মাহাদি হাসান নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার খানখানাপুর রাস্তা ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাহাদি হাসান রাজশাহী জেলার মো. জনির ছেলে। সে এসএসসি পরীক্ষা শেষ করে রাজবাড়িতে তার নানাবাড়ি বেড়াতে গিয়েছিল।
জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নানাবাড়ির পাশে একটি পুকুরে নানা আরশাদ আলীর সঙ্গে গোসল করতে যায় মাহাদি হাসান। গোসলের একপর্যায়ে হঠাৎ সে তার নানার হাত থেকে ছুটে মাঝ পুকুরে চলে যায়। নানা তাকে টেনে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তারাও খোঁজাখুঁজি করে মাহাদিকে না পেলে রাজবাড়ি ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। তারা এসে প্রায় তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেন।
.png)
রাজবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে তিন ঘণ্টার প্রচেষ্টায় আমরা মাহাদির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!