ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ যাত্রীর 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৯, ৩ জুন ২০২৩
অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ যাত্রীর 
ফাইল ফটো

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ইউনিয়নের কবি শেখ ফজলল করিম স্মৃতি ফলকের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলার বেলতলী (রহমতপাড়া) গ্রামের আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম, একই উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান এবং মুন্নি বেগম রংপুরের দর্শনা মোড়ের সুত্রাপুর গ্রামের বাসিন্দা। 

Advertisement

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, রংপুর থেকে অটোরিকশাটি পাটগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কালীগঞ্জ উপজেলার কাকিনা কবি শেখ ফজলুল করিম স্মৃতি কলম নামক স্থানে পৌঁছালে একটি মালবাহী ট্রাক অটোরিকশাটি ধাক্কা দেয়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ সময় আরো পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মারা যান মুন্নি বেগম। 

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে এক যাত্রী ও হাসপাতালে নেয়ার পথে আরেক যাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের রংপুর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরো একজনের মৃত্যু হয়। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!