ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পায়রাকুঞ্জ নদীর পাড়ে দেখা মিলল বিরল প্রজাতির উড়ন্ত সাপ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ৩ জুন ২০২৩
পায়রাকুঞ্জ নদীর পাড়ে দেখা মিলল বিরল প্রজাতির উড়ন্ত সাপ
বিরল প্রজাতির উড়ন্ত আহেতুল্লা বা লাউডগা সাপ

শনিবার তখন দুপুর। ওই সময় পটুয়াখালীর পায়রাকুঞ্জ নদীর পাড়ে দেখা মেলে বিরল প্রজাতির উড়ন্ত আহেতুল্লা বা লাউডগা সাপ। প্রায় ৫ ফুটের লম্বা সাপটি দেখতে সবুজ বর্ণের। পরে উড়ে উড়ে স্থানীয়দের আক্রমণ করার চেষ্টা করে সাপটি। এ সময় সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।

এদিকে, লোকমুখে খবরটি ছড়িয়ে পড়লে বিরল প্রজাতির সাপটির সঙ্গে সেলফি তুলতে ভিড় জমান স্থানীয়রা।

জানা যায়, দুপুরে পায়রাকুঞ্জ খেয়াঘাট সংলগ্ন পায়রা নদীর পাড়ে উড়ন্ত সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে উড়ে উড়ে স্থানীয়দের আক্রমণ করার চেষ্টা করে সাপটি। এ সময় সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা।

Advertisement

ওয়ার্ল্ডফিশ ইকোফিশের সহকারী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, এই সাপ উপকূলীয় এলাকায় সচরাচর দেখা যায় না। তবে পাহাড়ি ও সমতল এলাকায় দেখা যায়। এমনকি আত্মরক্ষার্থে নিজের শরীরের রং বদলাতে পারে সাপটি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!