ঐদিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, বিড়ালের র্যাম্প শো ও ‘বিড়ালকে যেমন খুশি তেমন সাজাও’ এ দুই প্রতিযোগিতায় অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলার প্রায় ৭০ জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছিলেন। এছাড়াও প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। র্যাম্প শো প্রদর্শন ও সাজানোর উপর ভিত্তি করে বিচারকদের মূল্যায়নে ৬ জন বিজয়ীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে, র্যাম্প শো শেষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন-এর আয়োজন করা হয়।
.png)
সাবা সরকার নামের এক প্রতিযোগী বলেন, র্যাম্প শো দারুণ এক প্রতিযোগিতা। আমি এই প্রথম এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। খুবই ভালো লাগছে এমন একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে।
সানজিদা সাজ্জাদ ঐশী নামের আরেকজন বলেন, অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম ছিল। আমার বিড়ালকে ডক্টর সাজিয়ে সবার সামনে প্রদর্শন করেছি। আমার বিড়ালও অনেক উপভোগ করেছে।
রাবির এগ্রিকালচার ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন বলেন, প্রথমবারের মতো বিড়ালের র্যাম্প শোর আয়োজন করেছি। রাজশাহীতে যারা বিড়াল পোষেন তাদের নিয়ে মিলনমেলার আয়োজন করাই ছিল আমাদের উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি ড. মোইজুর রহমান, এগ্রিকালচারাল ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ।