ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ৩ জুন ২০২৩
মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মেলান্দহে মাইক্রোবাসের ধাক্কায় শাহীন শাহী নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহীন উপজেলার বানিপাকুরিয়া গ্রামের বুছা শেখের ছেলে। 

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের চরবানিপাকুরিয়া ইউপির বজরদ্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, অটো রিকশার যাত্রী মেলান্দহের আব্দুর রহিমের মেয়ে গুলেছা, ফারহান তানভীরের মেয়ে ছন্দা, হরিপুর গ্রামের রাসেলের মেয়ে রুমাইসা, জামালপুর শহরের গেইটপাড় এলাকার রেজাউল, মাছিমপুর গ্রামের নুরুল ইসলাম, মালগুদাম এলাকার নাছির সরকারের ছেলে রানা সরদার।

Advertisement

প্রত্যক্ষদর্শী ফয়জুর রহমান বলেন, শনিবার সাড়ে ৫টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে মাইক্রোবাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক শাহীন শাহী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পালিয়া যায়। পরে অটোরিকশায় যাত্রীরা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রানা সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মেলান্দহ থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে গেছে। চালককে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!