ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোয়াল ঘরের পাশে বাজারের ব্যাগে কাঁদছিল নবজাতক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬, ৪ জুন ২০২৩
গোয়াল ঘরের পাশে বাজারের ব্যাগে কাঁদছিল নবজাতক
বাজারের ব্যাগ থেকে উদ্ধারকৃত নবজাতক

চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় গোয়াল ঘরের পাশে বাজারের ব্যাগে মিলল এক জীবিত নবজাতক। শনিবার দুপুরে ওই নবজাতককে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

এর আগে শুক্রবার রাতে ষোলঘর পাকা মসজিদ এলাকার পুলিশ সুপারের বাসভবন সংলগ্ন ঢালী বাড়ির খোকন ঢালীর গোয়াল ঘরের পাশে নবজাতকটিকে জীবিত অবস্থায় পাওয়া যায়।

জানা যায়, রাতে গোয়াল ঘরে গরুকে ঘাস দিতে যান নিজাম ঢালী। ওই সময় কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে রক্তাক্ত ও জীবত অবস্থায় নবজাতকটিকে দেখতে পান। পরে নবজাতকের শরীর পরিষ্কার করে রাতেই প্রাইভেট চেম্বারে শিশু বিশেষজ্ঞ ডাক্তার আজিজুর রহামনকে দেখিয়ে চিকিৎসাসেবা নেন। কে বা কারা রাতের আঁধারে নবজাতককে মুখে গামছা পেঁছিয়ে বাজারের ব্যাগে ঢুকিয়ে গোয়াল ঘর এবং গোসল খানার পাশে ফেলে রাখে। 

Advertisement

শনিবার দুপুরে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মো. কবির হোসেন ওই নবজাতকে তাদের বাড়ি থেকে এনে নিজামের ছোট ভাইয়ের স্ত্রী সখিনা বেগমের তত্বাবধানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই নবজাতক পুলিশ হেফাজতে সখিনা বেগমের তত্বাবধানে চাঁদপুর সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন।

হানিফ ঢালীর স্ত্রী সখিনা বেগম বলেন, শুক্রবার রাতে আমার ভাসুর গোয়াল ঘরে তার গরুকে ঘাস দিতে গিয়ে কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখেন একটি বাজারের ব্যাগের মধ্যে শিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর তাকে সেখান থেকে উদ্ধার করে আমরা পরিষ্কার করেছি। আমি আমারও একটি শিশু সন্তান রয়েছে, তার সঙ্গে এই নবজাতককেও বুকের দুধ পান করিয়েছি।

চাঁদপুর সদর মডেল থানার এসআই কবির হোসেন বলেন, ওসির নির্দেশে আমি খবর পেয়ে সকালে ওই বাড়ি থেকে নবজাতককে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছি। বর্তমানে সে সখিনা বেগমের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!