ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতের আঁধারে ইজিবাইক ছিনতাই করতেন তারা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৭, ৪ জুন ২০২৩
রাতের আঁধারে ইজিবাইক ছিনতাই করতেন তারা
রাতের আঁধারে ইজিবাইক ছিনতাই করতেন তারা -ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে ইজিবাইকসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এছাড়াও তাদের থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়। এ সময় আরো দুই ছিনতাইকারী পালিয়ে যান।

রোববার দুপুর ১২টার দিকে নান্দাইল মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া। এর আগে শুক্রবার (২ জুন) রাতে নান্দাইল সরকারি পলিটেকনিক কলেজের সামন থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদি থানার হালুয়াপাড়া গ্রামের হৃদয় ওরফে সানি, ঈশ্বরগঞ্জ উপজেলার পানান গ্রামের হাবিব (২৬)।

Advertisement

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, শুক্রবার রাত নয়টার দিকে নান্দাইল সরকারি পলিটেকনিক কলেজের গেইটের সামনে রুবেল নামে এক ইজিবাইক চালককে কয়েকজন অজ্ঞাত ছিনতাইকারী আটক করেন। পরে তাকে চাপাতি-চাকু দিয়ে ভয়ভীতি দেখান এবং মারপিট করে ইজিবাইক নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় চালক রুবেল চিৎকার করতে থাকেন। পরে পুলিশসহ স্থানীয় লোকজন ইজিবাইকসহ দুই ছিনতাইকারীকে আটক করেন। পরে তাদের থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়। তবে এ সময় আরো দুই ছিনতাইকারী পালিয়ে যান। চালক রুবেলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- তারা রাতের আঁধারে ইজিবাইক ছিনতাই করতেন। আন্তজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য তারা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতকদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নান্দাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!