ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে মাসব্যাপী বৃক্ষ মেলা শুরু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ২৬ মে ২০২৩
ময়মনসিংহে মাসব্যাপী বৃক্ষ মেলা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে মাসব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের টাউন হল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষ রোপণে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে বৃক্ষের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে প্রতি বছরই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষ মেলার আয়োজন করা হয়। এছাড়া এ আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারাও উৎসাহিত হন, যা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে। 

তিনি আরো বলেন, মানুষ এখন বাড়ির ছাদ, আঙিনা, খালি জায়গায় মানুষ বৃক্ষ রোপণ করছেন। এ মেলা সব উদ্যোগকে আরো বেগবান করবে, যা সবুজ ময়মনসিংহ গড়ায় ভূমিকা রাখবে।

Advertisement

উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও সেলিনা আক্তার, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই মেলার ২৫টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলদ, বনজ, পুষ্পজাতীয় ও অর্নামেন্টাল বা সৌন্দর্য বর্ধনকারী গাছের চারাসহ প্রায় ৪০০ প্রজাতির গাছের চারা পাওয়া যাচ্ছে। মেলাটি আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!