[ দেশজুড়ে ]
২ নারীর শরীরে কসটেপ দিয়ে পেঁচানো ছিল গাঁজা
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকাগামী দুই নারী যাত্রীর শরীরে কসটেপ দিয়ে বিশেষ কায়দায় পেঁচানো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই দুই নারীকেও আটক করা হয়।
রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাফকো সিএনজি পাম্পের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক নুর জাহান বেগম (৩২) নওগাঁর সদর উপজেলার দেওগাঁও গ্রামের নুরুল ইসলামের মেয়ে ও রিয়া মনি (সোনিয়া) ভোলা জেলার সদর উপজেলার আলিনগর শিবুলি ৩নং ওয়ার্ড মাদরাসা বাজার এলাকার মো. আ. ওহাব মিয়ার মেয়ে।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাফকো সিএনজি পাম্পের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে ঢাকাগামী দুই নারী যাত্রীকে আটক করা হয়। পরে তাদের থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সরাইল থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!