ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক-ভটভটি সংঘর্ষে প্রাণ গেল ছেলের, পা হারালেন মা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৪, ৫ জুন ২০২৩
ট্রাক-ভটভটি সংঘর্ষে প্রাণ গেল ছেলের, পা হারালেন মা
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে রাহাদ আলী নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এক পা হারিয়েছেন নিহত ওই শিশুর মা রুনি বেগম।

রোববার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা শিবগঞ্জ পৌর এলাকার তরকারিপট্টি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে ভটভটিতে করে রসুলপুর হতে শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল শিশু রাহাদ। এ সময় রসুলপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় শিশু রাহাদ। এ সময় ওই শিশুর মায়ের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ওই শিশুর মাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!