ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাহাড়ি ঝোঁপে পড়েছিল যুবকের অর্ধগলিত মরদেহ 

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:১০, ৫ জুন ২০২৩
পাহাড়ি ঝোঁপে পড়েছিল যুবকের অর্ধগলিত মরদেহ 
ফারুক হোসেন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের চার দিন পরে মো. ফারুক হোসেন নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার রাত ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের মথুমগ পাড়া এলাকার একটি পাহাড়ি ঝোঁপ থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মো. ফারুক হোসেন মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। 

Advertisement

নিহতের মামা জানান, গত ৩১ এপ্রিল বিকেলে দুজন যাত্রী নিয়ে মাটিরাঙ্গা আসার পর আর বাড়ি ফিরেননি ফারুক। এরপর অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি। এরপর রোববার রাত ১০টার দিকে পাহাড়ি ঝোঁপ থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া বলেন, পাহাড়ি এলাকার জঙ্গল থেকে ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!