ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাবার দিতে গিয়ে মা দেখলেন মেয়ের হাত-পা বাঁধা মরদেহ 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৩, ৫ জুন ২০২৩
খাবার দিতে গিয়ে মা দেখলেন মেয়ের হাত-পা বাঁধা মরদেহ 
নিহত রুবিনা আক্তার

গাজীপুরে নিজ বাসা থেকে বিউটিশিয়ান রুবিনা আক্তারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।     

রোববার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর সদর থানাধীন আদাবই এলাকায় বিউটি পার্লারের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি আদাবই এলাকার আব্দুস সালামের মেয়ে রুবিনা খাতুন।  

পুলিশ জানায়, স্বামী পরিত্যক্তা রুবিনা খাতুন তার বাড়ির কাছে একটি বিউটি পার্লার চালাতেন। পার্লারের সঙ্গেই একটি কক্ষে রাতে থাকতেন রুবিনা। রোববার রাত ১০টার দিকে রুবিনার মা খাবার দিতে গিয়ে মেয়েকে হাত-পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।

Advertisement

গাজীপুর সদর মেট্রো থানার ওসি জিয়াউল হক জানান, রোববার রাত ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!