ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গলা কেটে হত্যাচেষ্টা, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯, ৫ জুন ২০২৩
গলা কেটে হত্যাচেষ্টা, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় মাদকাসক্ত ছেলে নাজমুল ইসলামকে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশে দিয়েছেন বাবা।

শনিবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বরে বাবা মো. মনির হোসেনের ফোন পেয়ে ছেলে নাজমুল ইসলামকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে ফতুল্লা মডেল থানার পূর্ব লামাপাড়া এলাকায়।

জানা যায়, ফতুল্লার পূর্ব লামাপাড়ার মনির হোসেনের বড় ছেলে নাজমুল গত ৪-৫ বছর ধরে মাদক বিক্রি এবং সেবন করে আসছেন। এতে পরিবারের সদস্যরা বাধা-নিষেধ করলে মারধরসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন নাজমুল। শনিবার সন্ধ্যা ৬টার দিকে নাজমুল তার মাকে মারধর করে জোরপূর্বক ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে বাসায় এসে বাড়ি লিখে দেওয়ার জন্য বাবা মনির হোসেনের ওপর চাপ প্রয়োগসহ তাকে মারধর করে।

Advertisement

একপর্যায়ে ঘরে থাকা বটি দিয়ে বাবা মনিরকে কোপ দিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজা লাগে। এ সময় মনিরকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন। পরে বাবা মনির ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থল থেকে নাজমুল হোসেনকে আটক করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় মনির বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় নাজমুলকে গ্রেফতার দেখানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!