জানা যায়, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয়দের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ সময় এক ফায়ারম্যানসহ আহত হয়েছেন দুইজন। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মোবাইলের দোকান, বইয়ের লাইব্রেরি, লেপ-তোষকের দোকান ও হোমিওপ্যাথিক দোকানসহ ১৪ দোকান।
লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেই। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১৪ ব্যবসায়ীর অন্তত ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
.png)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলার উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ও স্থানীয়দের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনার শুরু থেকে আগুন নিয়ন্ত্রণে আসা ফায়ার সার্ভিস কর্মীদের কাজ নির্বিঘ্ন করতে পুলিশ সহায়তা করেছে।