ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশি-বিদেশি অস্ত্র নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ৫ জুন ২০২৩
দেশি-বিদেশি অস্ত্র নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে দেশি-বিদেশি একাধিক অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাব্বির, রমজান আলী , শাওন ও আব্দুল হামিদ। এ সময় শরিফুল সিকদার নামে একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা সবাই রূপগঞ্জের 
বাসিন্দা।

Advertisement

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, রোববার সন্ধ্যায় রূপগঞ্জের মুড়াপাড়া মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঐ এলাকার দু’পক্ষের লোকজন অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্রসহ সাব্বির গ্রুপের প্রধান সাব্বিরসহ তার তিন সহযোগিকে আটক করা হয়। এ সময় তাদের থেকে ১টি পিস্তল, ৩টি তাজা কার্তুজ, ১টি ম্যাগাজিন, ১টি বড় চাকু, ১টি কুড়াল, ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়। এছাড়াও সংঘর্ষ ও গুলিবিদ্ধ হয়ে শরিফুল সিকদার আহত হন। তিনি ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি আরো বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়াও সংঘর্ষ ও গুলিবিদ্ধ হয়ে শরিফুল সিকদার আহতের ঘটনায় আরেকটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!