[ দেশজুড়ে ]
ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৮ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে। সোমবার বিকেলে পেঁয়াজের এসব ট্রাক প্রবেশ করে। সোমবার আরও ১০ ট্রাকের মতো পেঁয়াজ আসতে পারে বলে জানিয়েছেন ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খাঁন জানান, প্রতি টন পেঁয়াজ ২২০ মার্কিন ডলার থেকে ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।
ভোমরা শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার জানান, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ৮ ট্রাক পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। আরও ৮ থেকে ১০টি ঢুকতে পারে।
.png)
দেশীয় পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে বাজারে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে ১শ’ টাকায় উঠে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!