সে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদার সুলতান আহমদের ছেলে এবং লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। রোববার (৪ জুন) দুপুরে স্কুল ছুটির পর থেকে নিখোঁজ হয় হোসাইন।
শিশুটির বাবা সোলতান আহমেদ বলেন, রোববার সকালে আমার ছেলে হোসাইন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে আর ফিরে আসেনি। পরবর্তীতে বিভিন্ন জায়গায় তার খোঁজ করলেও কোনো হদিস পাওয়া যায়নি। ঐদিন রাতে ফোন করে অজ্ঞাত দুর্বৃত্তরা আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করে। টাকা না পেলে আমার ছেলেকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। তখন সংযোগ কেটে দিয়ে সোমবার সকালে আবারো কল করে ৩০ লাখ টাকা দাবি করে।
.png)
তিনি আরো বলেন, আমি একটি অফিসের গার্ড হিসেবে কর্মরত আছি। এ ক্ষুদ্র চাকরি করে এত টাকা কোথায় পাবো?
টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, রোববার রাতে নিখোঁজ ছাত্রের নামে জিডি করা হয়েছে। মুক্তিপণ চাওয়ার বিষয়টি জেনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।