[ দেশজুড়ে ]
কোটচাঁদপুরে পিকআপের ধাক্কায় যুবক নিহত
প্রতীকী ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় রিফাত রহমান নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত রহমান ঐ উপজেলার এড়ান্দা গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কোটচাঁদপুর শহরে যাচ্ছিলেন রিফাত। কোটচাঁদপুর শহরের মেইন বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রিফাত সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখানে নেয়ার পথে রিফাতের মৃত্যু হয়।
.png)
কোটচাঁদপুর থানার ওসি মো. মইন উদ্দীন জানান, দুর্ঘটনার পর চালক এবং হেলপার পালিয়ে গেলেও পিকআপটি উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!