ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফুলগাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ৭ জুন ২০২৩
ফুলগাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

শখের ফুলগাছে পানি দেওয়ার জন্য পানির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন হাওলাদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বরগুনার তালতলী উপজেলার নিদ্রারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকালে উপজেলার সোনাকাটা ইউপির নিদ্রারচর এলাকার কাশেম হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার বাড়ির আঙ্গিনায় তার শখের ফুল গাছে পানি দেওয়ার জন্য পানির পাম্পের সুইচ অন করতে যায়। ঐ সময় নয়ন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা নয়নকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন হাওলাদার নামে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল করার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!