[ দেশজুড়ে ]
পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
দিনাজপুর জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ
দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাফিয়া খাতুন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানীপুর কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলতে যায় রাফিয়া। এক পর্যায়ে বাড়ির পাশের ভবানীপুর ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে উঠলে দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই রাফিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক পালিয়ে যায়।
.png)
নিহত রাফিয়া উপজেলার হাবড়া ইউপির পিরোজপুর কলেজপাড়া গ্রামের মো. টুটুল ইসলাম রনির মেয়ে।
ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!