ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পারিবারিক কলহে ফাঁস নিল রোহিঙ্গা কিশোরী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ৭ জুন ২০২৩
পারিবারিক কলহে ফাঁস নিল রোহিঙ্গা কিশোরী
ফাইল ছবি

পারিবারিক কলহের জেরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস লাগিয়ে তসলিমা আক্তার (১৪) নামে এক রোহিঙ্গা কিশোরী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৬ জুন) সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। মৃত কিশোরী কুতুপালং রোহিঙ্গা ১ নম্বর ক্যাম্পের ওয়েস্ট বি-৮ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সেলিমের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে রোহিঙ্গা কিশোরীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।

Advertisement

তসলিমার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!