[ দেশজুড়ে ]
সরাইলে ব্যবসায়ীর লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে অহিদ মিয়া (৫৭) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের বড়বল্লা শ্মশান ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত অহিদ মিয়া একই এলাকার লোফা মিয়ার ছেলে।
সরাইল থানার ওসি আসলাম হোসাইন জানান, অহিদ মিয়া বিভিন্ন পুকুরে মাছ চাষ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেননি অহিদ মিয়া। রাতে বাড়ি না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয়রা কৃষি জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে অহিদ মিয়ার স্বজনরা এসে তার লাশ শনাক্ত করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!