এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম।
.png)
তিনি জানান, ২৮ এপ্রিল পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হন কক্সবাজার চৌফলদন্ডী উত্তরপাড়ার জমির হোসেন রুবেল, তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু ঈদগাঁও উপজেলার জালালাবাদ এলাকার মোহাম্মদ ইউসুফ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান।
২৪ মে টেকনাফ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গলিত তিনটি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। পরে তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
টেকনাফ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এহাসানুল ইসলাম শুনানি শেষে চার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে দুইজনকে বৃহস্পতিবার এবং দুইজনকে শুক্রবার রিমান্ডে নেয়া হয়।
তিনি আরো জানান, এরইমধ্যে তারা আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রিমান্ডে নিয়ে বাকি তথ্য সংগ্রহ করা হবে।