ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ককটেল ফাটিয়ে সোনার দোকান লুট, মালিককে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৭, ৭ জুন ২০২৩
ককটেল ফাটিয়ে সোনার দোকান লুট, মালিককে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর শহরে ককটেল বিস্ফোরণে আতঙ্ক তৈরি করে একটি সোনার দোকান লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় দোকানের মালিককে কুপিয়ে জখম করেছে তারা।

বুধবার রাতে শহরের সামাদ মোড় এলাকার আর কে শিল্পালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত দোকান মালিক অপু কর্মকারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপে করে ৮-১০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলের ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। পরে দুর্বৃত্তরা আর কে শিল্পালয়ে ঢুকে স্বর্ণালংকার লুট করে অল্প সময়ের মধ্যেই পিকআপে চড়ে পালিয়ে যায়। ঘটনার সময় দোকান মালিক অপু কর্মকারকে কুপিয়ে জখম করে যায় তারা।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তারা দুর্বৃত্তদের শনাক্ত করতে ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!