বুধবার ভুক্তভোগীর মা বাদী হয়ে আদিতমারী থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। এই সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত রবিউল ইসলাম তাদের বাড়িতে প্রায়ই যাতায়াত করতো। গত ২২ মার্চ বিকেলে ঐ নারীকে চকলেটের লোভ দেখিয়ে মহিষখোচা ইউনিয়নের বুলু মিয়া নামে একজনের ফাঁকা ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করে রবিউল। এরপর বিষয়টি কারো কাছে বললে আর কোনোদিন চকলেট দেবে না বলে হুমকি দেয়। পরবর্তী রবিউল কৌশলে তাকে বিভিন্ন স্থানে নিয়ে ৪-৫ দিন ধর্ষণ করে।
.png)
কিছুদিনের মধ্যেই ভুক্তভোগীর শরীরে পরিবর্তন দেখা যায়। এক পর্যায়ে তার মা ও প্রতিবেশীরা জানতে চাইলে ভুক্তভোগী ধর্ষণের ঘটনা জানায়। পরে থানায় অভিযোগ করেন তার মা।
এ বিষয়ে ভুক্তভোগীর মা বলেন, আমরা গরীব মানুষ। প্রতিবন্ধী মেয়ে হওয়ার তার বিয়েও দিতে পারি নাই। কোনো রকমে খেয়ে পরে জীবন চালাই। যে আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে তার শাস্তি চাই।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন, ভুক্তভোগীকে হেফাজতে নেওয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষা করিয়ে আদালতে জবানবন্দির ব্যবস্থা করা হবে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।