ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সম্পতির জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৬, ৮ জুন ২০২৩
সম্পতির জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে সম্পতির ভাগের জন্য বাবাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলে ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

বুধবার বিকেলে এ রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা। দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন জেলার সুবর্ণচর উপজেলার দক্ষিণ চর মহিউদ্দিন গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভেকেট গুলজার আহমেদ জুয়েল।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেতে কাজ করছিলেন নজির আহম্মদ। ওই সময় তাকে সম্পতি লিখে দেওয়ার জন্য চাপ দেন ছেলে ইসমাইল। এই নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে লোহার শাবল (খন্তা) দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেন ইসমাইল। 

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের মেয়ে আমেনা খাতুন বাদী হয়ে ইসমাইলকে আসামি করে চরজব্বার থানায় হত্যা মামলা করেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!