ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেতাগীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ৮ জুন ২০২৩
বেতাগীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার বেতাগীতে মাদক মামলার ১ বছরের সাজাসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সাদ্দাম খানকে (২৭) গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ করুণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মো. আলমের ছেলে।

বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ১ বছরের সাজাসহ তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। এসব মামলার সাজা এড়াতে বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলেন। তাকে বৃহস্পতিবার বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!