অপহরণের শিকার ঐ শিশু টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার সুলতান আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম জানান, অপহৃত সূর্য ৪ জুন লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়। অপহরণকারী রোহিঙ্গা সন্ত্রাসীরা তার মা-বাবাকে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ চান। ঐদিন অপহৃত শিশুর বাবা টেকনাফ থানায় নিখোঁজের একটি জিডি করেন।
.png)
এরপর থেকে টেকনাফ পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান চালায়। পুলিশি তৎপরতা ও সাঁড়াশি অভিযানের কারণে মঙ্গলবার রাতে লেদা সড়কের পাশে ঐ শিশুকে আহত অবস্থায় রেখে যায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
ওসি আবদুল হালিম জানান, পুলিশের সাঁড়াশি অভিযানে অপহরণকারী রোহিঙ্গা সন্ত্রাসীরা শিশুটিকে সড়কের ওপর ফেলে চলে যায়। ঐ চক্রটিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।