[ দেশজুড়ে ]
মাদক মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন
ফাইল ছবি
চট্টগ্রামে মাদক মামলায় মো. জহির নামে এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. জহির কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. ইউসুফের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় রোহিঙ্গা যুবক মো. জহিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
.png)
২০২০ সালের ২৯ অক্টোবর নগরের কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং মোড় এলাকা থেকে ১৯ হাজার ৭০০ ইয়াবাসহ মো. জহিরকে আটক করে র্যাব। ঐ ঘটনায় তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করেন র্যাব-৭ এর তৎকালীন ডিএডি মো. আব্দুল্লাহ আল মামুন।
ডেইলি-বাংলাদেশ/আরএম/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!