[ দেশজুড়ে ]
৫ যুবককে অপহরণ করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফ ক্যাম্প থেকে পাঁচ যুবককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২০ ব্লক থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন- টেকনাফের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২২ ব্লকের নূর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস, একই ক্যাম্পের সামসু আলমের ছেলে জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান, আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ এবং মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর পুলিশ সুপার (মিডিয়া) জামাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ যুবককে অপহরণ করে। রোহিঙ্গা সন্ত্রাসীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!