[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ গ্রেফতার ২
রোহিঙ্গাসহ দুইজনকে গ্রেফতার করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজার উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় রোহিঙ্গাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এলাকার শাকের আহমদের ছেলে মো. জাবের (২০) এবং উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এর নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)।
এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহাম্মদ রাসেল।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাজ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!