[ দেশজুড়ে ]
কক্সবাজার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নোয়াখালীতে আটক
আটককৃত রোহিঙ্গা মো. নুর আলম
নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে মো. নুর আলম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. নুর আলম কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত কালা মিয়ার ছেলে।
জানা গেছে, কক্সবাজারের উখিয়া থেকে পালিয়ে প্রথমে চট্টগ্রামে যান তিনি। পরে তিনি চট্টগ্রাম থেকে নোয়াখালীর ছমির মুন্সিরহাট বাজারে আসেন। সেখানে তাকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে আটক করেন স্থানীয়রা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি রোহিঙ্গা বলে স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
.png)
সেনবাগ থানার এসআই মো. জয়নাল আবেদীন বলেন, আটক রোহিঙ্গা নুর আলমকে জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!