[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা মো. শফিক
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার মেরিনার্স রোডের চামড়া গুদাম এলাকায় ৬০০ ইয়াবাসহ মো. শফিক নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৮টায় ঐ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মো. শফিক টেকনাফ থানার লেদা রোহিঙ্গা ক্যাম্পের ৪৮ নম্বর কক্ষের মো. শাকেরের ছেলে।
.png)
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির জানান, সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবককে ৬০০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিক জানান, জব্দ করা ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে স্বল্প মূল্যে কিনেছেন। বেশি দামে ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!