ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ২ জুন ২০২৩
রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার ক্যাম্প এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে মো. রেজোয়ান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আয়াস (২২) নামে আরো এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প-১৫ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. রেজোয়ান ঐ ক্যাম্পের এফ-৬ ব্লকের হাসু মিয়ার ছেলে। এছাড়া আহত আয়াস একই ক্যাম্পের ই-৮ ব্লকের মো. নিজামের ছেলে আয়াস।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন-অর-রশীদ জানান, শুক্রবার সকালে পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প-১৫ এলাকায় ১০ থেকে ১২ জন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসী দুইজন রোহিঙ্গাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গোলাগুলির খবর পেয়ে এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রেজোয়ানকে মৃত ঘোষণা করেন। এছাড়া অপর গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

Advertisement

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!