[ দেশজুড়ে ]
রংপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৩৪
ছবি: ডেইলি বাংলাদেশ
গত ২৪ ঘণ্টায় রংপুর জেলায় পুলিশের অভিযানে বিভিন্ন স্থান থেকে ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ২১ জন ছাড়া বাকিরা নিয়মিত, মাদকদ্রব্যসহ অন্যান্য মামলার আসামি।
শনিবার দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম।
বিজ্ঞপ্ততে বলা হয়েছে, রংপুর জেলার আট থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রংপুর সদর কোতোয়ালি থানা এলাকার ২ জন, তারাগঞ্জে ৩ জন, বদরগঞ্জে ২ জন, মিঠাপুকুরে ৪ জন, পীরগঞ্জে ১২, গঙ্গাচড়ায় ১০ এবং কাউনিয়া থানার ১ জন রয়েছেন। এছাড়া গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
.png)
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রংপুর জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!