জানা যায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরমাদাখালী নতুনচর এলাকার পলাতক আসামি আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৩ মামলার আসামি মনিরসহ তিন সহযোগীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মনির হোসেন, তার সহযোগী এনামুল হক, রুবেল মিয়া ও শহিদ মিয়া। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন।
.png)
ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, চরমাদাখালী গ্রাম দুর্গম এলাকা হওয়ায় কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় ১০ কিলোমিটার সড়ক পথ পাড়ি দিয়ে ঐ এলাকায় যেতে হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন সহযোগীসহ মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। মনিরের অত্যাচারে একাবাসী অতিষ্ঠ।
ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, মনির হোসেন বিভিন্ন অপরাধে ১৩ মামলার আসামি। মনিরসহ বেশ কয়েকজন গরু চুরির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চরমাদাখালী নতুনচর থেকে মনিরসহ চারজনকে গ্রেফতার করা হয়। পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।