ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়গঞ্জে অটোরিকশা-ভটভটি সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ১০ জুন ২০২৩
রায়গঞ্জে অটোরিকশা-ভটভটি সংঘর্ষ, নিহত ১
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা এবং ভটভটির মুখোমুখি সংঘর্ষে মুকুল হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার বিকেল ৫টার দিকে চান্দাইকোনা-ধানগড়া আঞ্চলিক সড়কের রায়গঞ্জ বিএম অ্যান্ড টেকনিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকুল হোসেন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সেনগাতি গ্রামের মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে অটোরিকশা এবং ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোযাত্রী মুকুলের ডানহাত বিচ্ছিন্ন হয়ে যায়। মুকুলকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

রায়গঞ্জ থানার এসআই রবিউল ইসলাম জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ভটভটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!