[ দেশজুড়ে ]
২০ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল মিস্ত্রির
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের সাহেব আলী এলাকায় নির্মাণাধীন ভবনের ২০ তলা থেকে পড়ে শিমুল মিয়া নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল মিয়া জামালপুর সদর উপজেলার মধ্য বটতলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন।
.png)
তিনি জানান, রোববার সকালে নির্মাণাধীন ২০ তলা ভবনের ছাদে উঠে রডের কাজ করছিলেন শিমুল। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, নিহতের স্বজনরা এখনো কেউ থানায় যোগাযোগ করেননি। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!