ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ১১ জুন ২০২৩
ফরিদপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় মো. শামীম মোল্লা (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মো. শামীম মোল্লা ফরিদপুর সদরের পিয়ারপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় শামীম মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ঐ কিশোরী ফরিদপুর সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ২০২০ সালের ১২ মে সকাল সাড়ে ১০টার দিকে কিশোরীর মা তাকে ঘরে রেখে বাইরে যান। দুপুর সাড়ে ১২টার দিকে শামীম মোল্লা কৌশলে ঐ কিশোরীকে পাশের একটি বসতঘরে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করেন। এ ঘটনায় ঐ কিশোরীর মা বাদী হয়ে ১৯ মে শামীম মোল্লাকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

Advertisement

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই ফারুক আলী মন্ডল ২০২০ সালের ২৩ আগস্ট শামীম মোল্লাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) স্বপন কুমার সাহা জানান, ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শামীম মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!