[ দেশজুড়ে ]
ময়মনসিংহে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, যুবক নিহত
ছবিতে জামিল মিয়া
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মোটরসাইকেল এবং অটোরিকশার সংঘর্ষে জামিল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার ঘোষবেড় শিমুলকুচি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিল মিয়া উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাঁকুড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় জানান, বেলা ১১টার দিকে জামিল মিয়া মোটরসাইকেল চালিয়ে হালুয়াঘাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ঘোষবেড় শিমুলকুচি মোড়ে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে গুরুতর আহত হন জামিল। স্থানীয়রা জামিলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ওসি আরো জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!