ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহানন্দা নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৬, ১১ জুন ২০২৩
মহানন্দা নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে ইয়াসিন আলী নামে নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে মহানন্দা নদীর খালঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগ মহল্লার দুরুল হোদার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, নদীতে গোসলে নেমে ইয়াসিন আলী এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় পানিতে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। পরে ইয়াসিন আলীকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!