বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাগদাহ গ্রামে এ ঘটনা ঘটে। আলভি নাটোরের হেলাল উদ্দিনের ছেলে। আলভি বাগদাহ গ্রামে নানা বাড়িতে থাকতো।
অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক শেখ জানান, প্রতিদিনের মতো বেলা ১১টার দিকে নানির সঙ্গে খেলা করছিল আলভি। এরপর তার নানি রান্না করতে গেলে আলভি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছু সময় পরে তার নানি তাকে না পেয়ে খোঁজা শুরু করেন। পরে পুকুরের পানিতে নেমে খোঁজ করে তাকে পাওয়া যায়। আলভিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।