বুধবার দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত লুবা আক্তার একই গ্রামের সালমান মিয়ার মেয়ে।
জানা যায়, দুপুরে বাড়ির উঠোনে খেলা করছিল নুবা আক্তার। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় নুবা। কিছুক্ষণ পর নুবাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে নুবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।