ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেড়ামারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ৫ জুন ২০২৩
ভেড়ামারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে ক্যানালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিশাত তাজনিম নামে ১২ বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সুইট নামে ১৩ বছর বয়সী ওপর এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নিশাত তাজনিম ভেড়ামারা পৌর এলাকার ফারাকপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

জানা যায়, দুপুরে ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামের নিশাত তাজনিম ও সুইট জিকে ক্যানালের ২নং পুলের কাছে গোসল করতে নামে। এ সময় নিশাত পানিতে ডুবে যায়। এ ঘটনা দেখতে পেয়ে সুইট বন্ধু নিশাতকে উদ্ধার করতে যায়। এতে সেও পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদেরকে পানি থেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক নিশাতকে মৃত ঘোষণা করেন। এছাড়া সুইটের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

Advertisement

ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!