ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ভোট চলছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ১২ জুন ২০২৩
আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ভোট চলছে
শান্তিপূর্ণভাবে চলছে আড়াইহাজার পৌরসভা নির্বাচন -ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনের ভোট চলছে। সোমবার (১২ জুন) সকাল ৮টায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়।

এদিকে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনের ভোটও চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রগুলোয় ভোটারের উপস্থিতি দেখা গেছে। তবে নারী ভোটারের উপস্থিতিই বেশি।

Advertisement

এদিকে কেন্দ্রগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। যেকোনো সংঘাত এড়িয়ে সুষ্ঠু নির্বাচন করতে সব রকমের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

আড়াইহাজার পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন চারজন আর কাউন্সিলর পদে ৫৯ জন। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন।

আড়াইহাজার পৌরসভায় ১১ কেন্দ্রে মোট ভোটার ২৪ হাজার ৪৪৫ জন। আর রূপগঞ্জের চনপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের ১০ কেন্দ্রে মোট ভোটার ২২ হাজার সাতজন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!