রোববার বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, ফতুল্লার মাসদাইর এলাকার শফি উদ্দিনের ছেলে সুমন, ফকির হোসেনের ছেলে বাসার ও শাহী সাহেবের ছেলে মাসুদ।
.png)
জরিমানার টাকার মধ্যে ২০ হাজার টাকা মামলা পরিচালনার খরচ হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাকি টাকা ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার ফজলা ওরফে ফজলা হকের দুই ছেলে মো. ফারুক ও পচা লিটন ওরফে লিটনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আসামিদের অনুপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ২০০৫ সালের ২৬ জুন পূর্ব শত্রুতার জের ধরে ফতুল্লার মাসদাইর এলাকায় আনোয়ার হোসেন বিন্দুকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার আগে তিনি অভিযুক্তদের নাম বলে যান। পরে এ ঘটনায় তার মা বকুল বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।